ঢাকাWednesday , 1 June 2022
  • অন্যান্য

ভারতীয় খাসিয়াদের গুলিতে তিন বাংলাদেশী আহত।

Link Copied!

তিমির বনিক,ব্যুরো প্রধান সিলেট:

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে তিন যুবক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতরা হলেন বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ওয়াজিদ মিয়ার ছেলে মাসুক মিয়া, আজিজের ছেলে সুমন মিয়া ও আজাদ মিয়ার ছেলে নয়ন মিয়া। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় আহতরা দোয়ারাবাজার উপজেলার মোকামছড়া সীমান্ত দিয়ে সুপারি আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় খাসিয়ারা ওই তিন যুবকের ওপর গুলি চালায়। পরে স্বজনরা ওই যুবকদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে নিয়ে গেছেন। বাংলা বাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত মাসুক জানিয়েছে তারা সীমান্তে গিয়েছিল। পরে তাদের ওপর হামলা হয়। দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আহতদের একজন জানিয়েছেন তারা সীমান্ত থেকে সুপারি আনার জন্য গিয়েছিল। পরে ভারতীয় খাসিয়ারা তাদের ওপর গুলি চালিয়েছে। সুনামগঞ্জ ২৮ বিজিবির পরিচালক মাহবুবুর রহমান বলেন, দুই জন আহতের খবর পেয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।