শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কালিগঞ্জে একবারে ৫ সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। তবে চেষ্টা করেও বাঁচানো যায়নি সদ্যপ্রসূত ৪ ছেলে ও ১ মেয়ে সন্তানকে।উপজেলার নলতায় অবস্থিত একটি ক্লিনিকে বুধবার (১২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।জানা গেছে, উপজলার নলতা ইউনিয়নের মাঘরী গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী শারমিন (২৫) এর প্রসব যন্ত্রণা শুরু হলে তাকে বুধবার ভোরে নলতা চৌমুহনীতে অবস্থিত আহ্ছানউল্লা ক্লিনিকে ভর্তি করা হয়। ভর্তির পর নার্স সাথী রায় ও তার সহকারী কৌশল্য স্বর্ণকার এর চেষ্টায় সকাল ৮টার দিকে নরমাল ডলিভারীর মাধ্যমে ৪ ছেলে ও ১ মেয়ের জন্ম হয়। তবে গর্ভকালীন সময় পূর্ণ না হওয়ার কারণে অপুষ্ট অবস্থায় জন্ম নেয়া সন্তানগুলো মারা যায়।আহ্ছানউল্লা ক্লিনিকের স্বত্ত্বাধিকারী আব্দুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
