মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার (নওগাঁ):
নওগাঁর নিয়ামতপুরে সুদের টাকার জন্য দুটি গরু নেওয়ার অভিযোগ উঠেছে। পরে থানা পুলিশের সহায়তায় গরু দুটি ফেরত পেয়েছে ওই ভুক্তভোগী পরিবার।
ঘটনাটি ঘটেছে (১২জুলাই) বুধবার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রামগাঁ গ্রামে। ওই দিন ভুক্তভোগী মোঃ মান্নান থানায় একই গ্রামের রুবিনা বিবি(৪০) স্বামী- এমাজ উদ্দিন, ছেলে রুবেল, রুফিয়া (৫০) ও তার স্বামী আবুল মোন্না ও গফুর (৫০) এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী মান্নান গরুর ব্যবসা করার জন্য বিবাদীদের কাছ থেকে ২৫ হাজার টাকা সুদের ওপর নেয়। সুদের লাভসহ মূল টাকা ফেরত দিলেও হিংসার বশবর্তী হয়ে মান্নানের তিনটি গরুর মধ্যে দুটি গরু নিয়ে যান রুবিনাসহ অপররা।
মান্নান বলেন, গরুর ব্যবসা করার জন্য রফিকের কাছ থেকে ২৫ হাজার টাকা সুদের ওপর নিয়ে ব্যবসা শুরু করি। সময়মত সুদসহ মূল টাকা ফেরত দিলেও তারা অহেতুক টাকার জন্য চাপ দেয়। সুযোগ বুঝে আমার দুটি গরু নিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে যায়। থানায় অভিযোগ করলে পুলিশের সহায়তায় গরু দুটি উদ্ধার হয়।
রুবিনা বলেন, পাওনা টাকা না দেওয়ায় গরু নিয়ে আসা হয়েছিল। থানা পুলিশ মিমাংসা করতে চাওয়ায় গরু ফেরত দেওয়া হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছিল। গরু মান্নানকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
