ঢাকাWednesday , 12 July 2023
  • অন্যান্য

নিয়ামতপুর উপজেলা যুবলীগের সভাপতি বাবর ও পায়েলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা

Link Copied!

 

রহিমা খাতুন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মোত্তালিব হোসেন বাবরকে সভাপতি ও মাহাদী হাসান পায়েলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) রাতে অনুষ্ঠানের ২য় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।
এর আগে মঙ্গলবার ১ম অধিবেশন বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে নিয়ামতপুর সরকারি কলেজ মাঠে আলহাজ্ব আনোয়ারুজ্জামান সাগরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, সভাপতি খোদাদাদ খান পিটু, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফরিদ আহম্মেদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।