ঢাকাTuesday , 11 July 2023
  • অন্যান্য

তালায় লোকাল লেভেল নেটওয়ার্ক শক্তিশালীকরণ সভা।

Link Copied!

 

মোঃ সাজিদুল ইসলাম,

তালা উপজেলা প্রতিনিধি, নিউজ টাইম বিডি||

 

সাতক্ষীরার তালায় আজ ১১ই জুলাই (মঙ্গলবার) সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে লোকাল লেভেল নেটওয়ার্ক শক্তিশালীকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

 

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার ইপিজেআইএ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার এবং স্বাগত বক্তব্য রাখেন ওয়াল্ড কনসার্ন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার রনজিৎ দাশ। এ সময় সভায় শিক্ষক গাজী ওজিয়ার রহমান, সাংবাদিক গাজী জাহিদুর রহমানসহ তালা ও খলিলনগর ইউনিয়নের সিপিসি কমিটির সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বাল্যবিবাহ, মানবপাচার, নারী নির্যাতন,বহুবিাহ, সরকারী বিভিন্ন সুবিধা, কিশোর-কিশোরীদের কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।