ঢাকাSunday , 9 July 2023
  • অন্যান্য

যশোর অভয়নগরে দেশি অস্ত্রসহ যুবক আটক।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
যশোর জেলার অভয়নগর উপজেলার শংকরপাশা এলাকা থেকে দেশি শুটারগানসহ নুরুজ্জামান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ জুলাই ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শংকরপাশা টু হরিশপুর গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নুরুজ্জামান শংকরপাশা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শংকরপাশা টু হরিশপুর গামী পাকা রাস্তার উপর অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করেছে এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. মনিরসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নুরুজ্জামানকে একটি দেশি ওয়ান শুটারগানসহ আটক করা হয়। আটক নুরুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডল ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।