ঢাকাFriday , 7 July 2023
  • অন্যান্য

বিবিআর নিউজের পক্ষ থেকে শ্যামনগর থানার নবাগত ওসিকে ফুলেল শুভেচছা প্রদান

Link Copied!

 

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

জনপ্রিয় অনলাইন পোর্টাল বিবিআর নিউজের পক্ষ থেকে শ্যামনগর থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আজ বৃহস্পতিবার (৬জুন) সন্ধায় ওসির কার্যালয়ে বিবিআর নিউজের স্টার্ফ রিপোর্টার শেখ নাজমুল হাসানের নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিবিআর নিউজের সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সক্রিয় সংবাদ কর্মীদের পেশাগত কাজে নবাগত ওসির সার্বিক সহযোগিতা কামনা করেন।

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানিয়ে বিবিআর নিউজের সাংবাদিকের ওসি আবুল কালাম আজাদ বলেন, আদর্শ সমাজ গঠনে কাজ করে সাংবাদিকরা। সাংবাদিকদের বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে এই প্রত্যাশা করে ওসি আরো বলেন মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, বাল্য বিয়ে এবং ইপটিজিংসহ সমাজে যে কোন অপরাধ বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকল সাংবাদিককে আহবান জানান।

এ সময় বিদায়ী ওসি নুরুল ইসলাম বাদলকে ও বিবিআর নিউজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। বিবিআর নিউজের সাংবাদিকরা আরো বলেন তিনি অত্যন্ত সৎ ও বিনয়ী নিষ্ঠার সাথে শ্যামনগর থানায় দায়িত্ব পালন করছেন বিধায় শ্যামনগরের মানুষ তাকে কখনো ভুলবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।