ঢাকাFriday , 7 July 2023
  • অন্যান্য

নিয়ামতপুরে আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা।

Link Copied!

 

রহিমা খাতুন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়ন আওয়ামী কর্তৃক আয়োজিত বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে ছাতড়া বাজারে আওয়ামী লীগের পার্টি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা আওয়ামী যুবলীগ কতৃক আয়োজিত আগামী ১১ জুলাই উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সমাবেশকে সাফল্যমন্ডীত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
চন্দননগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আঃ রশিদের সঞ্চালনায় এবং চন্দননগর ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি শীষ মোহাম্মদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা সোনার।
চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিরাজ চন্দ্র বর্মন, চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজেদুল ইসলাম রাজু, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মোসলমা খাতুন, সাধারণ সম্পাদক রুমা খাতুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, ইয়ার আলী প্রমূখ।

এছাড়াও ২ নং চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।