ঢাকাThursday , 6 July 2023
  • অন্যান্য

সাতক্ষীরার তালায় বাল্যবিবাহের দায়ে বরের জেল জরিমানা

Link Copied!

 

মোঃ সাজিদুল ইসলাম (তালা উপজেলা প্রতিনিধি)সাতক্ষীরা।

বুধবার (৫ জুলাই) সাতক্ষীরার তালা উপজেলায় দশম শ্রেণির ছাত্রীকে বিবাহ করার দায়ে বর সুমন মোড়ল রাসেলকে ১৫দিনের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বর সুমন মোড়ল তালা উপজেলার ইসলামকাটী ইউনিয়নের উথালী গ্রামের বিল্লাল হোসেন মোড়লের পুত্র। এ সময় উক্ত জরিমানার টাকা পরিশোধ না করলে আরও ৪দিনের কারাদন্ড প্রদান করা হয়। আজ বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন উক্ত রায় ঘোষণা করেন।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, ২/৩ দিন আগে উপজেলার বারাত এলাকার দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করে সুমন মোড়ল রাসেল। বুধবার ছিল তাদের বাড়িতে বৌভাত অনুষ্ঠান। সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমানের এমন অভিযোগের প্রেক্ষিতে আবৃত্তি শিক্ষক আসাদুল ইসলাম, ভিডব্লিউবি প্রশিক্ষক রাজিবুল এবং কিশোর কিশোরী ক্লাবের সাবেক সদস্য স্বপ্ন ঘোষসহ তালা থানা পুলিশের একটি টিম সেখানে হাজির হন। এক পর্যায়ে বর ও তার বাবাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(২) ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন বর সুমন মোড়ল রাসেলকে ১৫দিনের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।