মোঃ সাজিদুল ইসলাম (তালা উপজেলা প্রতিনিধি)সাতক্ষীরা।
সাতক্ষীরা- খুলনা মহাসড়কের বকশিয়া বালুরমাঠ নামক স্থানে বাইসাইকেল চালককে বাচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক।
স্থানীয়রা জানায় ৫ জুলাই (বুধবার) বেলা ১১ টার সময় তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বকশিয়া বালুর মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খুলনাগামী ফিড বোঝাই (সাতক্ষীরা ট-১১-০৫৬৬) নম্বরের ট্রাকটি বিপরীত দিক থেকে আসা সাইকেল চালককে বাঁচাতে গিয়ে উল্টে যায়। এতে সাইকেল চালক আহত হন।
আহত ব্যক্তি তেরছি গ্রামের ফকির মোড়লের ছেলে আব্দুল হাই সিদ্দিক (৫০)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হোসেন দূর্ঘটনার কথা নিশ্চিত করে জানান, বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
