ঢাকাThursday , 6 July 2023
  • অন্যান্য

পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবকলীগের ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত।

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ৩নং ওয়ার্ডের ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুলাই) বেলা ১১টায় ৩নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে অনুষ্ঠিত কাউন্সিলে ৩নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিজয় কুমার ঘোষের সভাপতিত্বে পাঁচবিবি বালিঘাটা আলিম মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোলাম মোর্শেদ।
উদ্বোধন করেন পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফ রাব্বানী ইস্তি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোশাইদ আল আমিন সাদ।
৩নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সরন পান্ডের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রমজান আলী সরদার, পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে আব্দুল হক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ওবায়দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে এবং আগামী ৭ দিন পরে প্রস্তাবিত তিনজনের মধ্যে সভাপতি ও চারজন মধ্যে সাধারণ সম্পাদক প্রার্থী নির্বাচিত করে নতুন কমিটি ঘোষনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।