ঢাকাWednesday , 5 July 2023
  • অন্যান্য

সাতক্ষীরার শ্যামনগরে চেতনানাশক স্প্রে করে স্বর্বস্ব লুট।

Link Copied!

 

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

 

সাতক্ষীরার জেলার শ্যামনগরে রাতের আধারে ঘরের মধ্যে চেতনানাশক স্প্রে করে এক পরিবারের সবাইকে অচেতন করে স্বর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। ৪ জুলাই মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নে দেউলদিয়া গ্রামে আহম্মাদ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পরিবারে নারী শিশুসহ ছয় জন গুরুত্বর অসুস্থ অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পরিবারের বরাত দিয়ে ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু বলেন, রাতে সবাই ঘুমের মধ্যে দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে নগদ ১ লাখ টাকা, দেড় লাখ টাকা মূল্যের একটি স্যামসাং ব্রান্ডের মোবাইল সেট ও ছয় ভরি স্বর্ণালংকার সহ দশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে দুর্বৃত্তরা।

শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।