ঢাকাTuesday , 31 May 2022
  • অন্যান্য

লাফিয়ে লাফিয়ে ডিমের দাম বেড়েছে।

Link Copied!

তিমির বনিক,ব্যুরো প্রধান সিলেট: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এমনিতেই নাজেহাল সাধারণ মানুষ। সব পণ্যের দাম যখন হু হু করে বাড়ছে তখন থেমে নেই ডিমের বাজারও। কয়েক সপ্তাহের ব্যবধানে দফায় দফায় বেড়েছে ডিমের দাম। দুই সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারে ডিমের দাম বেড়েছে হালিতে ৮ টাকা। একমাস আগে যে ডিম ছিলো ৩২ টাকা হালি, আবার দুই সপ্তাহ আগে সেই ডিম হলো ৩৪ টাকা হালি, আজ সেই ডিমের হালি ৪০ থেকে ৪২ টাকা। ডিম ব্যবসায়ীরা বলছেন, মুরগির খাদ্যের দাম বাড়ায় বেড়েছে ডিমের দাম। মঙ্গলবার (৩১ মে) নগরীরর বিভিন্ন বাজার ঘুরে জানা যায়, মুরগির খাদ্যের বস্তা ২ হাজার ২০০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ টাকায়। বস্তাপ্রতি দাম বেড়েছে ৬০০ টাকা। যে কারণে বৃদ্ধি পেয়েছে ডিমের দাম। একমাস আগেও ডিমের হালি ছিলো ৩০ থেকে ৩২ টাকা। আজ সেই ডিম ৪০ টাকা হালি পাইকারি নিয়ে ব্যবসায়ীরা তা খুচরা বিক্রি করছেন ৪২ টাকা হালি। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা হালি। ডিমের দাম বাড়ায় বিপাকে পড়ছেন খুচরা ব্যবসায়ীসহ সাধারণ ক্রেতারা। সিলেটের লালবাজার ডিম আরতদার সেলিম হোসেন বলেন, রমজানের প্রথম থেকেই ডিমের দাম বাড়তে শুরু করে। তিনি বলেন, মুরগির প্রধান খাদ্য হচ্ছে সয়াবিন। এই সয়াবিন এর দাম বৃদ্ধির কারনে আসলে মুরগির খাদ্যের দাম বড়েছে আর তার সাথে সাথে ডিমের দামও বেড়েছে। এই দাম সহজে না কমারও আশঙ্কা প্রকাশ করেন তিনি। আরেক আরতদার মিজান বলেন, ডিমের দাম বৃদ্ধির কারেন ব্যবসা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকেই বেশি দাম দিয়ে ডিম কিনতে চাচ্ছেন না। আবার যারা নিচ্ছেন তারা পরিমানে কম নেচ্ছেন। মুরগির খাদ্যের দাম না কমলে ডিমের দাম কমার সম্ভবনা নেই বলে জানান তিনি। আম্বরখানা খুচরা ব্যবসায়ী তকির বলেন, দুই সাপ্তাহ আগেও ৩০ থেকে ৩২ টাকায় ডিম বিক্রি করেছেন তিনি। কিন্তু এখন বেশি দামে ডিম কিনতে হয় তাদের, তাই বেশি দামে বিক্রি করতে হয়। বাজারে ডিম কিনতে আসা রফিক বলেন, ডিমের দাম বাড়ছে। একমাস আগে ডিম নিলাম ৩২ টাকা হালি, আবার দুই সপ্তাহ আগে নিলাম ৩৪ টাকা হালি, আজ সেই ডিমের হালি ৪২ টাকা। বাজারে সব জিনিসের দাম এমন বাড়তে থাকলে বেচে থাকা মুশকিল হয়ে যাবে। সল্প আয়ের মানুষেরা না খেয়ে থাকতে হবে। উৎপাদন কিংবা সরবরাহে ব্যাঘাত না ঘটলেও তবুও ডিমের দাম বাড়ায় হতাশ নিম্ন ও মধ্যবিত্তরা। অল্প টাকা বেতনের মানুষের এখন টিকে থাকা দায় হয়ে গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কম চাহিদার মৌসুমে এতোদিন তারা ডিমে যে পরিমাণ লোকসান গুনেছেন, এখন দাম বাড়িয়ে তার কিছুটা হলেও সমন্বয়ের চেষ্টা করছেন। তবে মুরগির খাবারের দাম বাড়াটাও অন্যতম একটি কারন বলে মনে করছেন। তাই মুরগির খাবারের দাম কমানোর সাথে সাথে বাজার মনিটরিং না করলে ডিমের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।