ঢাকাSunday , 2 July 2023
  • অন্যান্য

আগৈলঝাড়ায় কাঁচা মরিচ এর কেজি ৮/৯ শত টাকা বিক্রয়,,,,,

Link Copied!

 

এইচ,এম,পান্না
//ষ্টাফ রিপোর্টার//
দেশের শষ্য ভান্ডার হিসেবে পরিচিত বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ৮/৯শ টাকায়। ব্যবসায়ী ও ক্রেতারা বলছেন-জন্মের পর থেকে তারা কোনদিন কাঁচামরিচের এত দাম দেখেননি। আগৈলঝাড়া উপজেলার রাজিহার বাজারের কাঁচামাল ব্যবসায়ী তুহিন হাওলাদার জানায়, তিনি প্রতিদিন ১ থেকে ২ মন কাঁচামরিচ পাইকারী কিনে তা খুচরা বাজারে বিক্রি করেন।
শুক্রবার সকালে পাইকারী আড়তে তিনি মাত্র ১০ কেজি মরিচ ভাগে পেয়েছেন। ওই কাঁচামরিচ বিকেলে রাজিহার হাটে ৮/৯ শ টাকা কেজি দরে বিক্রি করছেন। শনিবার বাজার ঘুরে দেখা গেছে সকালে ওই মরিচ কোথাও কোথাও ৮/৯ শ টাকার বা ৭শ টাকায় প্রতি কেজি দরে বিক্রি করতে। ক্রেতাদের চাহিদার উপর ঘণ্টায় ঘণ্টায় দাম বাড়ছে। ক্রেতারা জানান ‘কাঁচামরিচ কিনতে এসে তো আকাশ থেকে পড়া অবস্থা। বিষয়টি তাদের কাছে হাস্যকর বলেও মনে হয়েছে। কোন কোন ক্রেতা কাচা মরিচ না কিনে বাধ্য হয়ে শুকনো মরিচ কিনে বাড়ি গেছেন। আগৈলঝাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দোলন চন্দ্র রায় জানান, আগে ‘আগে প্রচন্ড খরতাপের কারণে মরিচের উৎপাদন কম হয়েছে আর এখন বৃষ্টির কারণে গাছে ফুল ও ফল নষ্ট হয়েছে। কোথাও কোথাও জমিতে পানি ওঠায় মরিচ গাছ মরে গেছে তাই উৎপাদন কম হওয়ায় ব্যবসায়িরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে দিয়েছে। বাজার মনিটরিং করা উচিত বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।