মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের প্রেসক্লাব ক্ষেতলালের পক্ষে ঈদুল আযাহা উপলক্ষ্যে শাড়ি বিতরণ করা হয়েছে৷
বুধবার (২৮ জুন) সন্ধ্যায় প্রেসক্লাব ক্ষেতলাল এর নিজস্ব অর্থায়নে পৌর এলাকায় অসহায় বিধবা নারীদের মাঝে এসব শাড়ী বিতরণ করা হয়।
এ সময় ক্ষেতলাল প্রেসক্লাব এর পক্ষে উপস্থিত সাংবাদিকরা বলেন, প্রতি বছর ঈদকে সামনে রেখে এ প্রতিষ্ঠানটি সমাজের পিছিয়ে পড়া নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে শাড়ি, রমজানে রোজাদারদের জন্য ঈদ সামগ্রী বিতরণ করে থাকে। এছাড়া প্রতিষ্ঠানটি তার জন্মলগ্ন থেকে হতদরিদ্র মানুষের মাঝে আগামী দিনেও উপজেলা পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাব ক্ষেতলাল এর সহ সভাপতি সাংবাদিক এস এম মিলন, সাধারণ সম্পাদক এস এম ওয়াকিল আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আঃ রাজ্জাক সহ স্থানীয় সুধীজন৷
