ঢাকাWednesday , 28 June 2023
  • অন্যান্য

ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ইনাতগঞ্জের সাংবাদিক তুহিনুর রহমান তালুকদার।

Link Copied!

 

মো;- মাহফুজ মিয়া
দৈনিক চলমান বাংলাদেশ

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে নবীগঞ্জ উপজেলার ৩নং ওয়ার্ড সহ হবিগঞ্জ জেলার সকল সাংবাদিক এবং সর্বস্তরের জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন, দৈনিক ঢাকা টাইমস ২৪ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি তরুণ সাংবাদিক তুহিনুর রহমান তালুকদার

ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব “কোরবানির ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া ঈদ মানে সবাই মিলে মিশে থাকা ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।

তিনি আরো বলেন- ঈদ উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়।

শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন- হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, তার ছেলে হযরত ঈসমাইল (আ) কে কোরবানি করেছিলেন, যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোশত তিন ভাগ করেন,(১) ভাগ নিজের জন্য (২) আত্মীয় (৩) প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।