ঢাকাWednesday , 28 June 2023
  • অন্যান্য

পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু।

Link Copied!

 

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি রাজাপুরে বুধবার (২৮জুন) সকাল ৭টার দিকে পুকুরে ডুবে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার উত্তমপূর ভাতকাঠি গ্রামের নুরে আলম এর ৫ বছরের শিশুকন্যা নুসরাত(৫) নিজ বাড়ির ঘরের পিছনে পুকুরের পানিতে পরে যায় । মেয়েকে পুকুরে ভাসতে দেখে নুসরাত এর মা দ্রুত উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
শিশু নুসরাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।