ঢাকাWednesday , 28 June 2023
  • অন্যান্য

নিয়ামতপুরে ঈদের মার্কেট করতে এসে মোটরসাইকেল হারালেন দেলোয়ার।

Link Copied!

 

রহিমা খাতুন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে কুরবানি ঈদের বাজার করতে এসে মোটরসাইকেল (ডিসকাভার ১২৫) হারালেন দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের লিটন বস্ত্রালয়ের সামনে। ভুক্তভোগী ওই মোটরসাইকেলের মালিক দেলোয়ার হোসেন উপজেলার ভাবিচা ইউনিয়নের ইশ্বরদেবত্তর গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে লিটন বস্ত্রালয়ের সামনে গাড়ি রেখে নাতনির জন্য কাপড় কিনতে মার্কেটের ভেতরে প্রবেশ করি। মিনিট দশেকের মধ্যে কাপড় কিনে এসে দেখি আমার মোটরসাইকেল আর নেই। অনেক খোজাখুজি করার পরও মোটরসাইকেলের হদিস পাওয়া যায় নি।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।