এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।
অদ্য ২৬ জুন ২০২৩ খ্রিঃ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি মহোদয়ের সোনার বাংলা গড়ার অংশ হিসেবে পুলিশ সুপার,সাতক্ষীরার উদ্যোগে সাতক্ষীরা সদর থানাধীন মুন্সিপাড়া গ্রামের অসহায়, হতদরিদ্র মোঃহযরত আলীকে স্বাবলম্বী করার লক্ষ্যে ভ্যান গাড়ি প্রদান করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম।ভ্যান গাড়িটি পেয়ে অসহায় মোঃহযরত আলী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ সুপার ও জেলা পুলিশ, সাতক্ষীরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃসজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃআমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),জনাব মোঃআতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃসাজ্জাদ হোসেন, সহকারী পুলিশ সুপার(তালা সার্কেল),সাতক্ষীরা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
