ঢাকাTuesday , 27 June 2023
  • অন্যান্য

কালিগঞ্জ সমাজসেবা অফিসের আয়োজন চিকিৎসা বাবদ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।।

Link Copied!

 

এস কে অজিবর সাতক্ষীরা সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।

কালিগঞ্জ সমাজসেবা অফিসের আয়োজন ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের এককালীন ৫০হাজার টাকার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, ২৫জুন-২০২৩ রবিবার বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে ৩৩জন রোগী কে মোট ১৬.৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়,কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমূখ, কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে জেলা সমাজসেবা অধিদপ্তরে রোগীদের আবেদনের প্রেক্ষিতে এই অনুদান প্রদান করা হয়। অন্যান্য রোগীদের মত সাতক্ষীরার আঞ্চলিক ভাষার কবি বাবর আলী সরদার কে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রদান করা হয়। তার বাড়ি কালিগঞ্জ উপজেলার তারালি গ্রাম, তিনি দীর্ঘদিন প্যারালাইজড রোগে ভুগছেন। বর্তমান তিনি মারাত্মক অসুস্থ অবস্থায় তারালি তার জামাইয়ের বাড়িতে চিকিৎসাধীন আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।