ঢাকাTuesday , 27 June 2023
  • অন্যান্য

পাঁচবিবিতে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ শয়ন ঘরের আড়ার সাথে রশি বেধে গলায় ফাঁস দিয়ে লিমন (১৫) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। আজ সোমবার(২৬ জুন) সকালে উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা গ্রামে এঘটনা ঘটে লিমন ঐ গ্রামের লবানু এর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ছানোয়ার হোসেন মামুন জানান, লিমনের বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ার পর থেকে সে তার নানার বাড়িতে থাকতো পরে তার নানা মারা গেলে নানি তাকে দেখা শোনা করেন।

গত ২৫ জুন রাত আনুমানিক ১০.টার সময় খাওয়া-দাওয়া শেষ করে তার নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না ওঠায় তার নানি লিমনকে ডাকতে গিয়ে দরজা খুলে দেখেন ঘরে আড়ার সাথে গলায় রশি দিয়ে মরদেহ ঝুলে আছে।

খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।