মোঃ আলামিন বেপারী
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ১ নং ব্রীজ সংলগ্ন খাল এবং বাগধা ইউনিয়নের উত্তর বড়মাগরা খালে ভাটার সময়ে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে এবং ১ টি অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার অপরাধে বাসুদেব শিকারী, পিতা মৃত চান মোহন শিকারী, উত্তর বড় মাগরার কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উম্মে ইমামা বানিল। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, মোহাম্মদ আলম এবং আগৈলঝাড়া থানার সাব ইন্সপেক্টর, মিল্টন মন্ডল। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উম্মে ইমামা বানিল সাংবাদিকদের বলেন দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ভেসাল, চাঁই ,চটজাল ব্যবহার ও বিক্রি বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
