ঢাকাTuesday , 31 May 2022
  • অন্যান্য

বকশীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Link Copied!

জিহাদ আহমেদ জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর গ্রামের যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান (৬৮) নিজ বাড়িতে ৩০ মে রোববার রাত ১০ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার বিকাল ৩ টায় জানাজা নামাজ শেষে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি মৃত্যুকালে দুই স্ত্রী, সাত মেয়ে, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।