ঢাকাMonday , 26 June 2023
  • অন্যান্য

নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

Link Copied!

 

রহিমা খাতুন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জুন) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমূখ।
আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মাসিক সভা, মাদক নিয়ন্ত্রণ ও মানব পাচার প্রতিরোধ সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।