ঢাকাMonday , 26 June 2023
  • অন্যান্য

সুন্দরবনে আত্মসমর্পনকৃত জলদস্যুদের মাঝে ঈদ-উপহার সামগ্রী বিতরন।

Link Copied!

 

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে ৫৪ জন সুন্দরবনের আত্মসমর্পনকারী বনদুস্যদের মাঝে র‍্যার-৮ এর
উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। র‍্যাব-৮ এর মহাপরিচালকের (ডিজি) র পক্ষ থেকে আত্মসমর্পণকারী এ সব জলদস্যুকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এ উপহার তুলে দেওয়া হয়। রবিবার ২৫ জুন বেলা ১১ টায় মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ডে ঈদ উপহার নগদ অর্থ সহ উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল,তেল,ঘি,সেমাই, চিনি,দুধ,লবণ,বাদাম,কিসমিস,জিরা,মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী। বিতরণ কালে র‍্যাব-৮ এর এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলাম, ঈদ সামগ্রী বিতরন কালে বলেন আত্মসমর্থনকারী জলদস্য সংক্রান্ত এই পর্যন্ত ৫৩ টি মামলা নিষ্পত্তি হয়ে গেছে এবং ১৩০টি মামলা নিষ্পত্তি হওয়ার পরক্রিয়াধীন আছে। তিনি আরো বলেন আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে। এছাড়া র‍্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে। ঈদ সামগ্রী পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আত্মসমর্পনকারী বনদুস্য পরিবারের সদস্যরা বলেন, র‍্যাবের এ ধরনের মহতী উদ্যোগ আমরা সাধুবাধ জানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।