ঢাকাSunday , 25 June 2023
  • অন্যান্য

সাতক্ষীরার শ্যামনগরে নিউজ সারাদিনের উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ।

Link Copied!

 

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার শ্যামনগরে অনলাইন পোর্টাল নিউজ সারাদিনের সম্পাদক, উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি ও সদর ইউনিয়নের ইউপি সদস্য এস,কে সিরাজ এর নিজস্ব অর্থায়নে মুন্সিগঞ্জ ইউনিয়নের হাবিবনগর আজিজুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার কুরআনের পাখিদের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।
শনিবার ২৪ জুন বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে প্রেসক্লাবের সহ-সভাপতি আনিস সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও কোরআন শরীফ বিতরণ করেন শ্যামনগর সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডঃ জহুরুল হায়দার বাবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ইমাম পরিষদের সভাপতি থানা মাদ্রাসার মুহতামিম ও উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল খালেক,উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা শেখ আফজালুল রহমান,আবু সাঈদ,সাধারণ সম্পাদক জাহিদ সুমন,যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবু,সাংগঠনিক সম্পাদক এম,কামরুজ্জামান,কার্যকরী সদস্য আলমগীর সিদ্দিক প্রমুখ।
এসময় আরো উপস্থিত মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক,মুফতি আব্দুল্লাহ আল মাসুদ,হাফেজ আব্দুল মুহিত, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মোঃ মারুফ হোসেন মিলন,সাংবাদিক সামিউল ইসলাম মন্টি,এস এম মিজানুর রহমান,আবু মুছা,এসএম আলমগীর হায়দার,ইয়াসিন মোড়ল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি ইউপি সদস্য এসকে সিরাজ।
ছবির ক্যাপশন- শ্যামনগরে পবিত্র কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন অ্যাডভোকেট জহরুল হায়দার বাবু

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।