ঢাকাFriday , 23 June 2023
  • অন্যান্য

পাঁচবিবিতে দুর্নীতির দায়ে ইউপি সদস্য সাময়িক বরখাস্ত।

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা পতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে ভূমিহীন গৃহহীন মানুষদের জন্য সরকারি ঘর বরাদ্দ দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় পাঁচবিবি উপজেলার ৩নং আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করার প্রজ্ঞাপন জারী করেছে স্থানীয় সরকার বিভাগ।

১৮ জুন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধারায় সাময়িক বরখাস্ত করার জন্য জেলা প্রশাসকের কাছে সুপারিশ করা হয়েছে। আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মিল্টন হোসেন বরখাস্তের কথা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।