ঢাকাTuesday , 31 May 2022
  • অন্যান্য

নলছিটিতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

Link Copied!

 রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যলী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে, গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও নলছিটি মডেল সোসাইটির সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুম্পা সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ ভাইস(মহিলা) চেয়ারম্যান ডালিয়া নাসরিন,কাউন্সিলর ও উপজেলা কৃষকলীগের সভাপতি ফিরোজ আলম খান,সাংবাদিক শাহাদাত হোসেন মনু প্রমুখ। বক্তারা তামাকজাত দ্রব্য সেবনের কুফল সম্পর্কে আলোচনা করেন ও সাধারন মানুষজনের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নলছিটি মডেল সোসাইটর নির্বাহী পরিচালক সাংবাদিক খলিলুর রহমান মৃধা। সঞ্চালনায় ছিলেন প্রভাষক ও সাংবাদিক মো. আমির হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।