আগৈলঝাড়া প্রতিনিধি,,
বরিশালের আগৈলঝাড়ায় ৪ শত কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার এবং ৪ শত কৃষকের মাঝে পাঁচটি করে নারিকেলের চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে ২০২২ – ২০২৩ অর্থবছরে কৃষি প্রণোদনের আওতায় খরিপ – ২ মৌসুমী উফশী রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা দোলনচন্দ্র রায় এর সভাপতিত্বে বিজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা উম্মে ইমামা বানিন , উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এ মাসুম, সহসাধারণ সম্পাদক বিকাশ রায়, কৃষি অফিসের সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার সুভাষ চন্দ্র মন্ডল সহ অনেকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
