ঢাকাWednesday , 7 June 2023
  • অন্যান্য

জয়পুরহাট ক্ষেতলালে পালিত হয়েছে দৈনিক যায়যায়দিন এর প্রতিষ্ঠাবার্ষিকী।

Link Copied!

 

 

মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলালে ১৮ বছর পদার্পণ উপলক্ষে সত্যের সন্ধানে প্রতিদিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দৈনিক যায়যায়দিন এর প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা, র‍্যালী ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে প্রেসক্লাব ক্ষেতলাল এর অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক যায়যায়দিন ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব ক্ষেতলাল এর সভাপতি এস কে,মুকুল হোসেনে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহাজ বন্যা৷

উক্ত অনুষ্ঠানে প্রেসক্লাব ক্ষেতলাল এর সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন সাংবাদিক এস এম মিলন, আঃ রাজ্জাক,শাহিনুর ইসলাম শাহিন প্রমূখ৷

এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।