ঢাকাTuesday , 6 June 2023
  • অন্যান্য

নজরুল বিশ্ববিদ্যালয় এসডিসি’র পাবলিক স্পিকিং কম্পিটিশনের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত।

Link Copied!

 

আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্কিলস ডেভেলপমেন্ট ক্লাব (এসডিসি) কর্তৃক আয়োজিত ব্র্যাক আইএসডি প্রেজেন্টস ফ্রেশারস চয়েস ৩.০ পাবলিক স্পিকিং কম্পিটিশনের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জুন) সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত এই প্রোগ্রামে সেরা ১০ জন প্রতিযোগী থেকে ৩ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। সেরা ৩ জনের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের রিজভী আহমেদ, ফাস্ট রানার্সআপ হয়েছেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সুমাইয়া ট্রুপা, সেকেন্ড রানার্সআপ হয়েছেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের রবিউল ইসলাম। পরে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরুস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট, বই ও টি শার্ট তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টাসহ ব্রাক থেকে আগত বিভিন্ন কর্পোরেট ব্যক্তি, ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।

এ সম্পর্কে ক্লাবটির সাধারণ সম্পাদক লুৎফুল নাসিফ পুলক বলেন, পাবলিক স্পিকিং এর জড়তা এবং ভীতি কাটিয়ে ওঠার চর্চা শুরু যদি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই তাহলে এটি পরবর্তী বছরগুলোতে শিক্ষার্থীদের দক্ষ এবং আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে। এই ভাবনাকে কেন্দ্র করেই আমরা প্রতি বছর ফ্রেশারস চয়েস আয়োজন করে থাকি। এটি মূলত একটি পাবলিক স্পিকিং প্রতিযোগিতা যা বিশ্ববিদ্যালয়ের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের কেন্দ্র করে আয়োজিত হয়ে থাকে।

ক্লাবটির সভাপতি সোহেল সাদমান ইসলাম বলেন, ফ্রেশারস চয়েস প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়ে থাকে।এই প্রতিযোগিতা প্রথম বর্ষের শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করছি।

আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০১৯০৯৯২১০৮০

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।