ঢাকাMonday , 5 June 2023
  • অন্যান্য

বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (BNJF) নবীগঞ্জ উপজেলা শাখায় নতুন কমিটি অনুমোদন সেলিম সভাপতি সুমন সম্পাদক।

Link Copied!

 

মোঃ- মাহফুজ মিয়া
নবীগঞ্জ প্রতিনিধি (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বি এন জে এফ) এর কমিটি পূর্ণাঙ্গ অনুমোদন । জাতীয় দৈনিক দেশের কন্ঠ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন সভাপতি ও দৈনিক ঢাকার টাইম প্রতিনিধি মোঃ সুমন মিয়া কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ দুই বছর মেয়াদি নতুন কমিটির অনুমোদন দেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বি এন জে এফ) এ-র প্রতিষ্ঠাতা সভাপতি এ এস এম জিয়া হায়দার ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহা বিনতে মাহমুদ।

নবগঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি হয়েছেন আফতাব আল মাহমুদ (দৈনিক আজকের সংগ্রাম), সহ সভাপতি মোঃ হেলাল চৌধুরী (সাপ্তাহিক খবর), যুগ্ম সাধারণ সম্পাদক নিউটন সূত্রধর (দৈনিক নতুন সংবাদ), সাংগঠনিক সম্পাদক স্বপন রবি দাশ (দৈনিক বাংলাদেশ সমাচার), কোষাধ্যক্ষ মোঃ মজিবুর রহমান ভূইয়া (দৈনিক প্রচেষ্টা নিউজ), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ কাজল নাথ (দৈনিক লাল সবুজের বাংলা), প্রচার সম্পাদক আব্দুর রহিম (রানিং সিলেট), মহিলা বিষয়ক সম্পাদিকা শেখ ছইফা রহমান কাকলি (নাসা নিউজ), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সফর আলী (এম আর এফ টিভি), ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ খালেদ চৌধুরী (ক্রাইম তালাশ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল বারী খোকন (দৈনিক ইশারা), দপ্তর সম্পাদক মোঃ তুহিনুর রহমান তালুকদার (দৈনিক ব্যতিক্রম)।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য মিজান মোহাম্মদ (আজকের সিলেট ডটকম), সৈয়দ নাজমুল আলম (একাত্তর পোস্ট), রুবেল দাশ ( দৈনিক সকালের বাংলাদেশ), সদস্য মিজানুর রহমান (দৈনিক লাল সবুজের দেশ), সুহেল আহমেদ (এসএনবি নিউজ টুয়েন্টি ফোর ডটকম), রুমান আহমেদ (দৈনিক সংবাদ উম্মোচন)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।