ঢাকাTuesday , 30 May 2023
  • অন্যান্য

দেবহাটা থানা পুলিশের অভিযানে পূর্বের মামলায় ২ জন এবং ওয়ারেন্ট মূলে ১ জন সহ সর্বমোট ০৩ জন আসামী গ্রেফতার।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ বাবুল আক্তার স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২৯/০৫/২০২৩ ইং তারিখ, এসআই (নিঃ) হাফিজুর রহমান, এসআই(নিঃ) নকিবুল্লাহ, এএসআই (নিঃ) জাহিদুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকা হইতে দেবহাটা থানার মামলা নং-০৭ তারিখ-১৯/০২/২০২৩ খ্রিঃ। ধারা-৪৫৭/৩৮০ পিসি এর আসামী ১। মোঃ সেলিম মোল্লা (২০), পিতা-মোঃ শাহিন মোল্লা, সাং-দেবহাটা, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা এবং দেবহাটা থানার মামলা নং-১৫ তারিখ-২৭/০৫/২০২৩ খ্রিঃ। ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী/২০০২) এর ৪/৫/৬ এর আসামী ২। রায়হান কবির (২০), পিতা-নুর ইসলাম, সাং-কোঁড়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা এবং টিআর ১৩৩/২২ জিআর-২১/২১, পি-২২১/২৩ এর আসামী ৩। মোঃ জাকির হোসেন
পিতা-আঃ রাজ্জাক সরদার, সাং-উত্তর পারুলিয়া থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন। আসামীদেরকে ইং-২৯/০৫/২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।