ঢাকাMonday , 29 May 2023
  • অন্যান্য

জয়পুরহাটে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট প্রতিনিধি

পুলিশ সুপার জয়পুরহাট ১ম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট বিলো ২০০০/ ২০২৩ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় পুলিশ লাইনের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট জেলা পুলিশ সুপার ও জেলে ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ নুরে আলমের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোঃ আব্দুল বাতেন বিপিএম পিপিএম,বাংলাদেশ পুলিশ, রাজশাহী রেঞ্জ ডিআইজি।

বিশেষ অতিথি ছিলেন, সালেহীন তানভীর গাজী, জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা জয়পুরহাট, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম।

জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু।

দুই দিনব্যাপী উক্ত দাবা টুর্নামেন্টে বাংলাদেশ ভারত সহ প্রায় ১১০ জন দাবারু অংশ গ্রহন করেন।

খেলায় খুলনা থেকে আসা এবি বাপ্পি চ্যাম্পিয়ন ও ইন্ডিয়া থেকে আসা ১ম রানার্সআপ সোহাম দে,২য় রানার্সআপ রওনক পাঠান এবং ময়মনসিংহ থেকে আসা ৩য় রানার্সআপ অভিক সরকারের হাতে কাপ ও সেরা ২৬ জন খেলোয়াড়ের হাতে গোল মেডেল তুলে দেন অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।