এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি ॥
আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলায় অপর এক আসামীকে আটক করা হয়েছে। জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় বুধবার থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে অভিযান পরিচালনাকালে এসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আনুলিয়া গ্রামের বিশ্বনাথ দাস এর ছেলে মাদক ব্যবসায়ী অজয় দাস (৫৫)কে ২০০ গ্রাম গাঁজা আটক করেন। অপরদিকে, এসআই আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়মিত মামলায় আসামী কামালকাটি গ্রামের মৃত রহমান সানার ছেলে রুহুল আমিন সানা (৫৫) কে নিজ বাড়ি থেকে আটক করেন। আটককৃত আসামীদের বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
