ঢাকাThursday , 25 May 2023
  • অন্যান্য

র‌্যাবের অভিযানে কুষ্টিয়ায় ২০৮ পিছ ইয়াবা সহ ০২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

মনা, নিজস্ব প্রতিনিধিঃ
র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৪ মে ২০২৩ ইং তারিখ রাত ০৮:১০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন আজমপুর গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০৮ পিস ইয়াবা যাহার মূল্য আনুমানিক ১,০৪,০০০/-(এক লক্ষ চার হাজার) টাকা সহ ০২ জন আসামি ১) মোঃ সোহেল রানা (২৮), পিতা-মজিবুর রহমান মালিথা, সাং-মোহাম্মদপুর এবং ২) মোঃ মুন্না শেখ (২১), পিতা-আব্দুল লতিফ, সাং-হারদি, উভয় থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদেরকে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।