ঢাকাThursday , 25 May 2023
  • অন্যান্য

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আগৈলঝাড়ার বাকাল ও বাগধা ইউনিয়ন আ.লীগের বিক্ষোভ মিছিল।

Link Copied!

 

এইচ,এম,পান্না
ষ্টাফ রিপোর্টার//
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার এক জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে আগৈলঝাড়ায় বাকাল ও বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাকাল ও বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় পয়সারহাট পূর্বপাড় বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পশ্চিমপাড় বাজার প্রদক্ষিণ শেষে পশ্চিমপাড় চৌরাস্তা বাসস্ট্যান্ডে বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রমেশ অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুস সাত্তার মোল্লা, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আবুল বাষার হাওলাদার বাদশা, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ, অনিমেষ মন্ডল, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, সাইদুল সরদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার
উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারন সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন দাড়িয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদ তালুকদার, যুগ্ম সম্পাদক ফয়জুল সেরনিয়াবাত, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুছ আলী মিয়া, সাধারণ সম্পাদক বজলুল রহমান হাওলাদার, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির হোসেন পাইকসহ প্রমুখ নেতৃবৃন্দরা।এর আগে ২২মে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগৈলঝাড়া উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ওই দিন সন্ধ্যায় গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গৈলা বাজারে দলীয় কার্যালয়ে অনুরুপ কর্মসূচি পালন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।