ঢাকাTuesday , 31 May 2022
  • অন্যান্য

জুড়ীতে ২ হাসপাতালকে জরিমানা।

Link Copied!

তিমির বনিক,ব্যুরো প্রধান সিলেট:
মৌলভীবাজারের জুড়ীতে ২টি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে জরিমানা গুনতে হয়েছে। ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হয় বড়লেখা রোডে অবস্থিত জুড়ী আধুনিক হাসপাতালকে ৪০ হাজার ও জাঙ্গিরাইতে অবস্থিত বদর উদ্দিন জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা।
সোমবার (৩০ মে) মৌলভীবাজার জেলায় জুড়ী উপজেলার বড়লেখা রোড, জঙ্গিরাই, উপজেলা চত্বরসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় এবং সিভিল সার্জনের অফিস, মৌলভীবাজার কর্তৃক অভিযান পরিচালিত হয়। অভিযানে র‌্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে অভিযানে জুড়ী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ, আরএমও ডা: প্রদীপ কুমার বিশ্বাস ও ডা: আরিফ এসময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।