ঢাকাThursday , 25 May 2023
  • অন্যান্য

দেবহাটা থানা পুলিশের অভিযানে ১১ টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারী গ্রেফতার।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ বাবুল আক্তার স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২৩/০৫/২০২৩ ইং তারিখ, এসআই (নিঃ) হাফিজুর রহমান, এএসআই(নিঃ) জাহিদুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন সখিপুর ইউনিয়নের সখিপুর মোড়স্থ সাতক্ষীরা টু শ্যামনগর গামী মহাসড়কের পাশে সখিপুর পরিবহন কাউন্টারের সামনে হইতে ১১ টি ভারতীয় ইয়ারগানসহ আসামী ১। মোঃ ইমদাদুল ইসলাম(৩০), পিতা-নুর ইসলাম ,স্থায়ী: গ্রাম- মাগুরা (লাবসা) , উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়। আসামীদেরকে ইং-২৪/০৫/২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।