ঢাকাTuesday , 23 May 2023
  • অন্যান্য

আক্কেলপুরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ পালিত,

Link Copied!

 

রিফাত হোসেন মেশকাতঃ
স্টাফ রিপোর্টারঃ

স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে নানা আয়োজনে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা ভূমি অফিস এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

সোমবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এর সভাপতিত্বে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান কবির।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাধেশ্যাম আগরওয়ালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, আক্কেলপুর থানা উপ-পরিদর্শক আব্দুল মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান মুন প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।