ঢাকাTuesday , 23 May 2023
  • অন্যান্য

স্মার্ট ভূমি সেবা সপ্তাহ-২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, ভূমি সেবার বিভিন্ন তথ্য প্রচারসহ অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন।।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
সোমবার (২২ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস ভবনের সামনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী শেষে সেবাকক্ষের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় সপ্তাহ ব্যাপী ভূমিসেবার উদ্বোধনীতে অংশগ্রহন করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, ভূমি অফিসের স্টাফ, ভূমিসেবা গ্রহনকারী ও সূধীবৃন্দ। স্মার্ট ভূমি সেবা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী। এসময়ে তিনি ভূমিসেবা গ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং স্মার্ট ভূমিসেবা নিয়ে বর্তমান সরকারের যে উদ্বোগ তা সেবা গ্রহনকারীদের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।