ঢাকাSunday , 21 May 2023
  • অন্যান্য

সীমান্ত প্রেসক্লাব বেনাপোল আয়োজনে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
“এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সীমান্ত প্রেস ক্লাব বেনাপোলের আয়োজনে হয়ে গেল স্কুল পড়ুয়া ও অবহেলিত কিশোর-কিশোরীদের সমন্বয়ে ক্রীড়া প্রতিযোগিতা।

শনিবার (২০মে) বিকাল ৪টার সময় বেনাপোল রেলওয়ে স্টেশন মাঠে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় স্কুল পড়ুয়া ও অবহেলিত কিশোর-কিশোরীরা ব্যাপক আনন্দ ভাগাভাগি করে খেলায় অংশগ্রহণ করেন। চার দলীয় ও চার ওভারের মিনি ক্রীকেট টুর্ণামেন্টের খেলা শেষে বিজয়ী দলকে চাম্পিয়ন ট্রফি সহ প্রতিটি খেলোয়াড়কে মেডেল ও পুরস্কৃত করেন আয়োজকরা।

অভিনব এই খেলায় স্পন্সর করেন ডাবলু এন্ড ডাবলু বিডি এন্টারপ্রাইজ (সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক)।

সীমান্ত প্রেস ক্লাব বেনাপোল এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি আয়ুব হোসেন পক্ষী, সহ সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তামিম হোসেন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল ইসলাম, অর্থ সম্পাদক মো. সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান হোসেন রাসেল, সহ প্রচার সম্পাদক সাগর হোসেন।

স্কুল পড়ুয়া ও অবহেলিত কিশোর-কিশোরীদের অভিনব এই ক্রীড়া প্রতিযোগিতাকে ইতোমধ্যে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

শিশু কিশোরদের অনেক অভিভাবক জানান কিশোর-কিশোরীদের মেধা বিকাশ ও তাদের বেড়ে ওঠার জন্য খেলাধুলার বিকল্প নাই। ধীরে ধীরে খেলা করার উপযোগী মাঠ গুলো সভ্যতার যাতাকলে বিলীন হয়ে গেছে। আজ সীমান্ত প্রেস ক্লাব যে আয়োজন করেছে আশা করছি এভাবে অনেকেই এগিয়ে আসবে।

পাশাপাশি খেলায় অংশগ্রহণকারী কিশোর-কিশোরীরা আবেগাপ্লুত হয়ে এমন খেলা চালিয়ে যেতে পারে সে আহবান জানান সীমান্ত প্রেস ক্লাব বেনাপোল এর সভাপতি সহ সকল মিডিয়াকর্মীর কাছে।

খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, সাংবাদিক নজরুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।