ঢাকাSunday , 21 May 2023
  • অন্যান্য

পাঁচবিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু।

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে আটাপাড়া রেলগেট এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জামেলা বেওয়া(৭০) নামে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে।

নিহত মহিলা পার্শ্ববর্তী জেলার দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেব গ্রামের মৃত ইবাদত আলীর স্ত্রী বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এলাকাবাসী জানায় শনিবার বেলা দুপুর আড়াটার দিকে জয়পুরহাট থেকে ছেড়ে আসা হিলি গামী একটি দ্রুতগামী ট্রাক যাহার রেজিঃ নাম্বার ঢাকা মেট্রো ট- ২২-৪৫৩১ আটাপাড়া রেল ক্রসিং পার হওয়ার সময় উক্ত বৃদ্ধ মহিলাকে চাপা দিলে ঘটনা স্হলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে অভিযোগ পেলে তদন্তে সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।