মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক ৭৫(পঁচাত্তর) বোতল MKDYL সহ মোঃ মশিউর রহমান নামের ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ইং ১৯-০৫-২০২৩ তারিখ ১৭.৩০ ঘটিকায় অফিসার ইনচার্জ জনাব শাহেদ আল মামুন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন আয়মা রসুলপুর ইউনিয়নের কৃষ্টপুর গ্রাম হইতে ৭৫(পঁচাত্তর) বোতল MKDYL সহ মোঃ মশিউর রহমান(৪০), পিতা-মোঃ জলিল মন্ডল , সাং-ছোট মানিক, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
