ঢাকাSaturday , 20 May 2023
  • অন্যান্য

যশোর অভয়নগরে বাস-ট্রাক সংঘর্ষে আহত -৩

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
যশোর জেলার অভয়নগর উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষ আহত হয়েছে ৩ জন।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে আজ সকাল ১১ টার দিকে যশোর খুলনা মহাসড়কে সরদার মিল গেট সংলগ্ন এলাকায়। এ ঘটনায় ঘাতক বাস ড্রাইভার ও হেল্পার পলাতক রয়েছে। যশোর থেকে খুলনা গামী নড়াইল এক্সপ্রেস বাসটি সরদার মিল এলাকায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় এ সময় বাসের সামনে থাকা ভ্যান ও ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রাক ড্রাইভার ইসমাইল হোসেন ও হেলপার আজিম উদ্দিন ও ভ্যানওয়ালা গুরুতর আহত হয়। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডাক্তার গোবিন্দ পোদ্দার জানান ৩ জন গুরুতর আহত হয়েছেন এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।