ঢাকাThursday , 18 May 2023
  • অন্যান্য

শার্শায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
নানা কর্মসূচির মধ্যদিয়ে যশোরের শার্শায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

বুধবার (১৭ মে) বিকালে শার্শা অডিটোরিয়াম সভা কক্ষে বিশাল এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর- ১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু,শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস প্রমুখ।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম:সাধারণ সম্পাদক ও নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।