ঢাকাThursday , 18 May 2023
  • অন্যান্য

কালীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ-২৩ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত।।

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।

“ক্ষুধা হবে নিরুদ্দেশ”শেখ হাসিনার বাংলাদেশ”। এই প্রতিপাদ্য কে সামনে রেখে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ, ২০২২-২৩ উপলক্ষে কালিগঞ্জ উপজেলার বসন্তপুর খাদ্য গুদামে, শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়, ১৭ই-মে বুধবার বিকাল ৪টায়।এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি আজাহার আলী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাড়াসিমলা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান (নাইম), ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ মনিরুল জামান, সাংবাদিক, শেখ আল-নূর আহম্মেদ (ইমন)। এবং চালকল মালিক ও কৃষক বৃন্দ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাংবাদিক দের জানান, কালিগঞ্জ উপজেলায় বোরো ধান ও চাউল ক্রয় এর লক্ষ্যমাত্রা যথাক্রমে, ৫৩৮ মেট্রিক টন ধান এবং ৬১৭ মেট্রিক টন চাউল। যাহা প্রতি কেজি ধান ৩০টাকা ও প্রতি কেজি চাউল ৪৪টাকা দরে ক্রয় করা হবে। এ সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১শে-আগস্ট-২৩ পর্যন্ত।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।