ঢাকাTuesday , 31 May 2022
  • অন্যান্য

ওসমানীনগরে ডায়গনস্টিক সেন্টারে অভিযান।

Link Copied!

তিমির বনিক,ব্যুরো প্রধান সিলেট:
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সিলেটের ওসমানীনগরে অনিবন্ধিত ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সোমবার উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত ও অভিযান পরিচালনা করা হয়। এসময় কয়েকেটি ডায়গনস্টিক সেন্টারকে দ্রুত নিবন্ধন অনলাইন করতে দুই মাস সময় বেধেঁ দেয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট নীলীমা রায়হানা।
প্রতারণা মূলক চিকিৎসা দেয়া এবং ডাক্তারি সনদ দেখাতে না পারায় এস এম সেলিম নামে একজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় অভিযানের খবর পেয়ে কয়েকেটি ডায়গনস্টিক সেন্টারে তালা দিয়ে পালিয়ে যায় প্রতিষ্ঠানের লোকজন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মোজাহারুল ইসলাম, ওসমানীনগর থানার এস আই মিল্টন।
বিষয়টি নিশ্চিত করে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসমানীনগর উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মোজাহারুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।