ঢাকাWednesday , 17 May 2023
  • অন্যান্য

পাঁচবিবিতে অটো রাইস মিলের গরম পানির টাংকি বাস্ট হয়ে শ্রমিক আহত।

Link Copied!

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে অটো রাইস মিলের গরম পানির টাংকি বাস্ট হয়ে আনিছুর রহমান (৫০) নামের এক শ্রমিক আহত হয়েছে।
মঙ্গবার দুপুরে উপজেলার এনবি অটো রাইস মিলে এ দূর্ঘটনা ঘটে।

আহত আনিছুরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আনিছুর উপজেলার রাধাবাড়ি মহব্বতপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, প্রতিদিনের মত তারা সেখানে কাজ করছিল। দুপুর আড়াইটার সময় হঠাৎ বয়লারের সঙ্গে সংযুক্ত গরম পানির হাউজ বাস্ট হয়ে গরম পানি ছিটকে আনিছুরের শরীরে পড়ে ঝলসে যায়।

পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এবিষয়ে এনবি অটো রাইস মিলের স্বত্তাধিকারী শরিফুল ইসলাম বাবু বলেন, আকস্মিক ভাবে মিলের গরম পানির হাউস টি লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকের চিকিৎসার সকল ব্যয়ভার গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।