ফুলবাড়ীয়া সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তৃণমূল পর্যায়ে প্রান্তিক এলাকার জনগণের দোরগোড়ায় উপস্থাপন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে উঠান বৈঠক করে যাচ্ছেন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রী ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫১ ময়মনসিংহ – ৬ ফুলবাড়ীয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য পদপ্রার্থী সেলিমা বেগম সালমা। বর্তমান ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার ১২৬টি ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল, পাড়া ও গ্রামের আনাচে কানাচে উঠান বৈঠক এবং পথসভার মাধ্যমে ব্যপক আলোচনায় আছেন সাবেক এই ছাত্রলীগ নেত্রী।
উঠান বৈঠকে মহিলা ভোটারদের সচেতন করার ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬, মে) উপজেলার দেওখোলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকায় ১৭৮তম উঠান বৈঠকে অংশ নেন তিনি। স্থানীয় তৃণমূল আওয়ামী লীগ ও সালমা সমর্থিত নেতৃবৃন্দের আয়োজনে উঠান বৈঠকে অংশ নেন আশেপাশের মহিলা ভোটাররা। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগণ আর দলীয় নেতাকর্মীদের মাঝে দুরত্ব কমে আসে এবং জনগণের মাঝে প্রকৃত নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটে। তৃণমূল পর্যায়ের উঠান বৈঠকে অংশ নেওয়া ভোটাররা বেশ প্রানবন্ত। তারা জানান, বিগত সময়ে কোন নেতৃবৃন্দ এভাবে তাদের খোঁজ খবর নেননি। তাই তারা সেলিমা বেগম সালমাকে ধন্যবাদ জানান।
সেলিমা বেগম সালমা বলেন, সরকারের উন্নয়ন প্রচার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উপজেলার ১২৬টি ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে উঠান বৈঠক করা হচ্ছে। এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন ও জনগণের নানাবিধ সুবিধার বর্ণনা সহ তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের সময়ে মানুষের দুর্ভোগের চিত্র উপস্থাপন করেন।
মোবারক হোসেন
